Monday, 27 April 2015

পানি, ভূমিকম্প এবং… একটি তুচ্ছ জীবন

কত তুচ্ছ আমাদের এ জীবন ? গতকাল
ও আজকের ভূমিকম্প আবার
আমাদের মনে করিয়ে দিল
আমাদের জীবন এ তুচ্ছতার কথা।
একথা শুধু আমরা বিপদে পরলে
মনে পরে। তবে একথা বার বার
মনে করতে বলছেন আমাদের
স্রষ্টা।
জীবন সম্পর্কে মহান আল্লাহ্
তা’আলা কোরআন শরীফে স্মরণ
করিয়ে দিচ্ছেন,
“পার্থিব জীবনের উদাহরণ
তেমনি, যেমনি আমি আসমান
থেকে পানি বর্ষন করলাম, পরে
তা মিলিত সংমিশ্রিত হয়ে তা
থেকে যমীনের শ্যামল উদ্ভিদ
বেরিয়ে এল যা মানুষ ও জীব-
জন্তুরা খেয়ে থাকে। এমনকি
যমীন যখন সৌন্দর্য সুষমায় ভরে
উঠলো আর যমীনের
অধিকর্তারা ভাবতে লাগল,
এগুলো আমাদের হাতে আসবে,
হঠাৎ করে তার উপর আমার
নির্দেশ এল রাত্রে কিংবা
দিনে, তখন সেগুলোকে কেটে
স্তুপাকার করে দিল যেন কাল ও
এখানে কোন আবাদ ছিল না।
এমনিভাবে আমি খোলাখুলি
বর্ণনা করে থাকি নিদর্শণসমূহ সে
সমস্ত লোকদের জন্য যারা লক্ষ্য
করে।”
সূরা ইউনুস , আয়াত-২৪
সূত্রঃ অনলাইন। PUBLISHED  BY OVI♣

No comments:

Post a Comment