Tuesday, 28 April 2015

একটু , জেনেনিন

আপনি প্রতিদিন
কী করেন,
সেটা নিয়ে একটা ‘রিয়েলিটি
টিভি শো’
বানানো হচ্ছে। আপনার বাসার
সবগুলো রুমে ক্যামেরা বসানো
হয়েছে।
আপনি ঘুম থেকে ওঠার পর
ঘুমোতে যাওয়া পর্যন্ত সবসময় আপনার
সাথে একজন ক্যামেরাম্যান আপনার
দিকে ক্যামেরা তাক করে
রেখেছে।
আপনি কী বলছেন, কী করছেন,
কী খাচ্ছেন, কী দেখছেন, সবকিছু
প্রতি মুহূর্তে রেকর্ড করা হচ্ছে।
কল্পনা করুন, যদি এরকম
কোনো ঘটনা ঘটে তাহলে আপনার
মানসিক অবস্থা কী হবে?
আপনি প্রতিটা কথা বলার
আগে চিন্তা করবেন যে, আপনার
কথাগুলো মার্জিত হচ্ছে কি না,
আপনার
হাঁটার ধরন ঠিক আছে কি না,
আপনি উল্টোপাল্টা দিকে
তাকালে সেটা আবার
রেকর্ড হয়ে গেলো কি না।
আপনি টিভিতে যেসব
হিন্দি সিরিয়াল,
বিজ্ঞাপন, মুভি দেখেন, যেসব গান
শুনেন,
ইন্টারনেটে যে সব সাইট ঘুরে
বেড়ান,
সেগুলো ক্যামেরায় রেকর্ড
হয়ে গেলে লোকজনের কাছে মান-
সন্মান
থাকবে কি না। এই
যে ক্যামেরাম্যানের
প্রতি আপনার চরম সচেতনতা, এটাই
তাক্বওয়া। আল্লাহর ﷻ
প্রতি আপনার ঠিক একই ধরনের
সচেতনতা থাকার কথা  published by OVI♣

No comments:

Post a Comment