দুনিয়ায় মানুষ কমবেশি বিপদ, মসিবত ও
পেরেশানিতে পড়ে। এসব থেকে
মুক্তি
লাভের উপায় হিসেবে নবীজী
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উম্মতকে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া
শিখিয়েছেন। তা থেকে কিছু
উল্লেখ
করা হলো।
হজরত সাদ ইবনে আবী ওক্কাস (রা.)
থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম দুঃখ কষ্টের
সময়
বলতেন : লা- ইলাহা ইল্লা আনতা সুব
হানাকা ইন্নি কুনতু মিনাজজলিমিন।
(একমাত্র
তুমি ছাড়া কোনো মাবুদ নেই।
তোমার
পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয় আমি
সীমা লঙ্ঘনকারী)—জামে
তিরমিজি,
হাদিস : ৩৫০০। এটা কোরআনের দোয়া
এবং দোয়া ইউনুস নামে প্রসিদ্ধ। এই
দোয়া যে যত বেশি পড়বে আল্লাহ
তায়ালা ওই বিপদ সহজ করে দেবেন।
হজরত আসমা বিনতে ওমাইর (রা.)
থেকে
বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু
আলাইহি
ওয়া সাল্লাম বলেন, আমি কি
তোমাকে
এমন কিছু শিখিয়ে দিব না যা তুমি
দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে
পড়বে।
সেটি হচ্ছে—আল্লাহু আল্লাহ রব্বী
লা
উশরিকু বিহি শাইয়ান। (আল্লাহই
আল্লাহ
আমার প্রতিপালক। আমি তার সঙ্গে
কোনো কিছু শরিক করি না) - সুনানে
আবু
দাউদ, হাদিস : ১৫২৫।
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত,
নবীজী
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
বলেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা
মা
জায়ালতাহু সাহলান,
ওআনতা তাজআলু লহুযনা সাহলান ইযা
শিইতা। (ইয়া আল্লাহ! কোনো বিষয়
সহজ
নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন
তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে
দাও) - সহিহ ইবনে হিব্বান, হাদিস :
৯৭৪।
যদি আমরা এজাতীয় ছোট ছোট
দোয়া
বেশি বেশি পাঠ করি এবং
নিজেদের
অভ্যাসে পরিণত করি তাহলে আশা
করা
যায় মহান আল্লাহ তায়ালা আমাদের
সব
বিপদ-আপদ থেকে রক্ষা করবেন। PUBLISHED BY OVI♣
Sunday, 26 April 2015
[ইসলামের , কথা] , বিপদমুক্তির, দোয়া,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment