Friday, 24 April 2015

♦১♦কাফের কে বন্ধু বানানো যাবে কিনা??

ক-আল্লাহ তাআলা বলেন,
ﻟَﺎ ﻳَﺘَّﺨِﺬِ ﺍﻟْﻤُﺆْﻣِﻨُﻮﻥَ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ ﺃَﻭْﻟِﻴَﺎﺀَ ﻣِﻦْ
ﺩُﻭﻥِ ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻭَﻣَﻦْ ﻳَﻔْﻌَﻞْ ﺫَﻟِﻚَ ﻓَﻠَﻴْﺲَ
ﻣِﻦَ ﺍﻟﻠَّﻪِ ﻓِﻲ ﺷَﻲْﺀٍ ﺇِﻟَّﺎ ﺃَﻥْ ﺗَﺘَّﻘُﻮﺍ ﻣِﻨْﻬُﻢْ ﺗُﻘَﺎﺓً
‘মুমিনরা যেন মুমিনদের ছাড়া
কাফিরদেরকে বন্ধু না বানায়।
আর যে কেউ এরূপ করবে,
আল্লাহর সঙ্গে তার কোন
সম্পর্ক নেই। তবে যদি তাদের
পক্ষ থেকে তোমাদের কোন
ভয়ের আশঙ্কা থাকে’-(সূরা
আলে ইমরান, ২৮)।
মুমিনদের ছাড়া কাফেরদের
অন্তরঙ্গ বন্ধু, সঙ্গী-সাথী না-
বানানোর ব্যাপারে আল্লাহ
তাআলা এ আয়াতে
নিষেধাজ্ঞা দিয়েছেন।
যারা এ নিষেধাজ্ঞা অমান্য
করে তাদের অন্তরঙ্গ বন্ধু,
সঙ্গী-সাথী হিসেবে গ্রহণ
করবে, আল্লাহর সঙ্গে তাদের
কোনো সম্পর্ক থাকবে না
বলে এ আয়াতে হুঁশিয়ার করা
হয়েছে।
PUBLISHED BY OVI♣

No comments:

Post a Comment