Tuesday, 28 April 2015

: একজন , ভাল, মুসলিমাহ, হওয়ার , জন্য, তিনি, আপনার, সহযোগিতা , চান,

প্রতিটি দিন একই রকম। সপ্তাহ আসে,
সপ্তাহ যায়। এই একঘেয়েমিতে তিনি
ভীষণ ক্লান্ত। তাকে সন্তান
প্রতিপালন করতে হয়, সংসার
সামলাতে হয়, তারপর আবার আপনার
প্রয়োজন মেটাতে হয়, আপনার মন রক্ষা
করতে হয়।
প্রতিদিন এমনটি করতে হবে ভাবতেই
তো কোথাও পালিয়ে গিয়ে
লুকিয়ে
থাকতে ইচ্ছা করবে পুরুষদের। ভেবে
দেখুন
যে কোন সাধারণ মুসলিমা স্ত্রীর
কেমন অনুভূতি হয়।
আর কর্মরত নারীদের কথা ভুলে গেলে
হবে না। অনেক নারীকে সারাদিন
চাকরি করে এসেও সংসার
সামলাতে হয়।
► কাজেই ভাইয়েরা আমার,
করজোড়ে আপনাদের অনুরোধ করছি,
আপনার স্ত্রী কে সেই অনুভূতিটি
উপহার দিন যে - তিনি বিশেষ।
তাকে একটু একঘেয়েমি থেকে ছুটি
দিন।
তাকে মাঝে মাঝে বাইরে খেতে
নিয়ে যান। অথবা তার জন্য তার প্রিয়
খাবারটি বাইরে থেকে কিনে আনুন।
অথবা তাকে নিয়ে এমনিই কোথাও
বেড়িয়ে আসুন।
কিছু একটা অন্তত প্রায়ই করুন, তার
একঘেয়েমির বন্দিদশা ভেঙ্গে দূর
করে দিন। PUBLISHED BY OVI♣

No comments:

Post a Comment