প্রশ্ন : যদি কোন পুরুষ
রমজানে দিনের বেলা
তার স্ত্রীকে চুমো দেয় বা
আলিঙ্গন করে তা হলে তার
সাওম কি নষ্ট হয়ে যাবে?
জওয়াব : যদি সাওম অবস্থায়
স্বামী তার স্ত্রীকে
সহবাস ব্যতীত চুমো দেয় বা
আলিঙ্গন করে তবে তা
জায়েয। এতে সাওমের
কোন অসুবিধা হয় না।
কেননা নবী করীম [সা.]
সাওম অবস্থায় স্ত্রীকে
চুমো দিতেন, আলিঙ্গন
করতেন। তবে এতে যদি
সহবাসে লিপ্ত হয়ে পরার
আশঙ্কা থাকে তবে তা
মাকরূহ হবে। আর চুমো বা
আলিঙ্গনের কারণে যদি
বীর্যপাত হয়ে যায় তবে
দিনের বাকি অংশ সাওম
অবস্থায় থেকে পরে
সাওমের কাজা আদায়
করবে। কাফ্ফারা আদায়
করতে হবে না। এটা
অধিকাংশ আলেমদের মত।
চুমো বা আলিঙ্গনের
কারণে যদি মজী বের হয়
তবে এতে সাওমের কোন
ক্ষতি করে না। এটা
অধিকতর বিশুদ্ধ মত। আল্লা¬হ
তাআলাই সর্বাধিক জ্ঞাত।
সংকলন : আব্দুল্লাহ শহীদ
আব্দুর রহমান
সম্পাদনা : জাকেরুল্লাহ
আবুল খায়ের
সৌজন্যে : ইসলামহাউজ
PUBLISHED BY OVI♣
Friday, 24 April 2015
♦5♦মাহে রমজান বিষয়ক ফতোয়া- ২০ : রমজানে দিনের বেলায় স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন প্রসঙ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment